back to top
সোমবার, মে ২৫, ২০২৬
Single Page Top Banner

স্পেশাল কোর্ট বসিয়ে ৫-৭ দিনের মধ্যে রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার সম্পন্ন করা হবে

ডেস্ক নিউজ:

আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারকাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৪ মে) সচিবালয় সাংবাদিকদের সংগঠন- বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসার মামলার ব্যাপারে আজকেই চার্জশিট দেওয়া হবে। ছুটির মধ্যে স্পেশাল কোর্ট বসিয়ে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচারকাজ শেষ করা হবে। আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এই মামলায়।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের খবর আসলেও এই সরকার মানুষের কাছে খুব স্বচ্ছ থাকতে চায়। সাংবাদিকদের আয়নায় এই সরকার নিজেদের দেখাতে চায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই সরকার অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে লাগামহীনভাবে যদি সেই স্বাধীনতাকে ব্যবহার করা হয়, তাহলে সামাজিক শান্তি নষ্ট হয়। সামাজিক কিছু বয়ানের মধ্য দিয়ে মানুষের, সমাজের সম্মান নষ্ট হলে সেই স্বাধীনতা হতে দেওয়া যাবে না।

এ সময় সামাজিক মাধ্যম ব্যবহার করে যারা অসামাজিক কাজ করছে তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু কিছু অপসংস্কৃতির আছড় পড়েছে আমাদের সমাজে। আকাশ সংস্কৃতির প্রভাব এটা। সরকারের এ ব্যাপারে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। সামাজিক এসব অবক্ষয়ের বিষয়ে সরকার একচুলও ছাড় দেবে না।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত