back to top
সোমবার, মে ২৫, ২০২৬
Single Page Top Banner

কক্সবাজারে আদালত প্রাঙ্গণে বিএনপির দুই নেতাকে গুলি

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রতিপক্ষের গুলিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী সিকদারসহ দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। আজ রবিবার (২৪ মে) সকাল ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের দক্ষিণ পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত গুলিবিদ্ধ লিয়াকত আলীর ছোটভাই মোহাম্মদ জায়েদ জানান, আজ রোববার মামলার তারিখে হাজিরা দিতে যাওয়ার সময় ৬-৭ জন দুর্বৃত্ত লিয়াকতকে লক্ষ্য করে অতর্কিতে গুলি ছোড়ে। এ সময় কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী সিকদার ও তার চাচাতো মোহাম্মদ মহিউদ্দিন গুলিবিদ্ধ হন। পরে উপস্থিত লোকজন ধাওয়া দিয়ে হামলাকারী দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল ও গুলি। এসময় পরিস্থিতি বেগতিক দেখে অন্য দুর্বৃত্তরা মোটরসাইকেল ও সাদা রঙের একটি মাইক্রোবাসে উঠে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ লিয়াকত আলীর ছোটভাই মোহাম্মদ জায়েদ আরো বলেন, রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় খালেক ও তার বাহিনীর সঙ্গে লিয়াকতের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে খালেক বাহিনীর সদস্যরা আদালত প্রাঙ্গণে এই হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ দুই হামলাকারীকে আটক করে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত