back to top
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Single Page Top Banner

অ্যামোনিয়ার সংকটে চট্টগ্রামে ডিএপি সার কারখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙাদিয়া এলাকায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে উৎপাদন বন্ধ হয়ে গেছে।
গতকাল (১৮ এপ্রিল) শনিবার রাত আটটার দিকে কাঁচামাল অ্যামোনিয়ার মজুত শেষ হয়ে যাওয়ায় কারখানাটি এই অচলাবস্থার মুখে পড়ে। মূলত পার্শ্ববর্তী দুই কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে সরবরাহ করা অ্যামোনিয়ার ওপর ভিত্তি করে এই কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। তবে গত ৪ মার্চ থেকে গ্যাস সংকটের কারণে ওই দুই কারখানায় উৎপাদন বন্ধ থাকায় ডিএপি কারখানায় অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে পড়ে।

গত দেড় মাস ধরে নিজস্ব মজুত দিয়ে ডিএপি কারখানার উৎপাদন সচল রাখা হলেও শনিবার রাতে তা পুরোপুরি শেষ হয়ে যায়। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) আওতাধীন এই কারখানাটি দেশের কৃষি খাতে নাইট্রোজেন ও ফসফরাস-সংবলিত যৌগিক সারের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করা এই কারখানার দুটি ইউনিটে দৈনিক ৮০০ মেট্রিক টন সার উৎপাদনের ক্ষমতা রয়েছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাঈনুল হক জানিয়েছেন, অ্যামোনিয়া সরবরাহ না থাকায় আপাতত উৎপাদন বন্ধ রাখা হয়েছে এবং পুনরায় সরবরাহ নিশ্চিত হলেই কারখানাটি সচল করা হবে।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত