জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার ঢাকা ও চট্টগ্রামে প্রতিকিলোমিটিারে বাসভাড়া ১১ পয়সা বাড়িয়েছে সরকার। যা আজ থেকেই কার্যকর। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে নতুন বাস ও মিনিবাসের ভাড়ার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
নতুন ভাড়ার হার অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা এবং দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।
এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে। জ্বালানি তেলের নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়। এরপরই গণপরিবহনের ভাড়া বাড়াতে তৎপর হয়ে ওঠেন মালিক ও শ্রমিকরা। ভাড়া বাড়ানোর দাবিতে কমিয়ে ফেলা হয় সড়কের গণপরিবহনের সংখ্যাও। ঢাকা মহানগরসহ বিভিন্ন সড়কে থামিয়ে রাখতে দেখা যায় বাসগুলোকে। ফলে গণপরিবহনে চলাচলকারী যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে।
ভুক্তভোগীরা বলছেন, সুযোগ বুঝে বাস মালিকরা ভাড়া বাড়িয়ে নিয়েছেন। এর আগে প্রায় প্রতি মাসেই সরকার ডিজেলের দাম কমিয়ে দিত, তখন কখনোই ভাড়া কমানো হয়নি।
এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর ২০২২ সালে বাস ভাড়া বাড়ানো হয়েছিল


