চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লাভলু পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। পাশাপাশি তিনি বালু ও ইট সরবরাহের ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, রাত সাড়ে ৩টার দিকে কিছু দুর্বৃত্ত বিএমও ব্রিক ফিল্ডের কাছে সড়কে বাবলুকে পিঠে গুলি করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় বাবুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা যায়।


