back to top
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
Single Page Top Banner

একদিনের ব্যবধানে রাউজানে গুলি করে যুবদল কর্মীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারী দুর্বৃত্তদের গুলিতে নাসির উদ্দিন নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) রাত ১০:৩০ টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ইশান ভট্টের হাট এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী নাসিরকে এলোপাতাড়ি গুলি করে।

নিহত নাসির উদ্দিন কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরনগর গ্রামের বাসিন্দা। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ইশান ভট্টের হাট এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত নাসিরকে লক্ষ্য করে অতর্কিত ও এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে তার শরীরের একাধিক স্থানে গুলি লাগে। গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু গুলির খোসা উদ্ধার করেছে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান ঘটনার নিন্দা জানিয়ে বলেন, নাসির যুবদলের একজন সক্রিয় কর্মী। গুলিতে তার নাড়িভুড়ি বের হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তবে হামলার কারণ এখনও জানা যায়নি।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত