back to top
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Single Page Top Banner

ডাকাতির প্রস্তুতিকালে চট্টগ্রামে ৭ জন গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি ছোরা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ২টায় মেরিনার্স রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুল আজিজ (২৬), মো. আরিফ হোসেন (৩০), মো. নয়ন মিয়া (২২), মো. সামির (২০), মো. শহিদুল ইসলাম প্রকাশ শহিদ (৪৫), মোঃ শাহিন (২০) ও মো. ইয়াছিন হোসেন (২০)।

এ ব্যপারে জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গতকাল মধ্যরাতে ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত