back to top
রবিবার, মে ১০, ২০২৬
Single Page Top Banner

ফটিকছড়িতে মস্তকবিহীন লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে মাথাবিহীন অজ্ঞাত একটি  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শিশুরা খেলাধুলার সময় জঙ্গলের ধারে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি উদ্ধার করে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। উলঙ্গ অবস্থায় একটি মস্তকবিহীন মরদেহ পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর মরদেহ হতে পারে। আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত