back to top
রবিবার, মে ১০, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রামে শাওন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের পাহাড়তলীতে আদনাদুল আলম শাওন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি রাহাত হোসেন রিফাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৯ মে) সন্ধ্যায় পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী পোর্ট লিংক রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাহাত হোসেন রিফাত (২৬) সীতাকুণ্ডের উপজেলার মছজিদ্দা এলাকার আলী আবছারের ছেলে।

র‌্যাব জানায়, পাহাড়তলী থানার আদনাদুল আলম শাওন হত্যা মামলার প্রধান পলাতক আসামি রিফাত পাহাড়তলীতে অবস্থান করছে- এমন খবরে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে রিফাতকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার আসামিকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত