ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নে ফেসবুক সংক্রান্ত বিষয় নিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই মুহাম্মদ জয়নাল (৩৮) নিহত হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড উদয় পাথর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল ওই এলাকার মোহাম্মদ ইলিয়াসের ছেলে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে- ঘটনাটি মূলত ফেসবুক সংক্রান্ত বিরোধ থেকে শুরু হয়।
জয়নালের বড় ভাই মো. জাফর ও প্রতিবেশী শাহজানের মধ্যে তাদের বাড়ির পাশে নুরুল আমিনের চায়ের দোকানে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। জয়নাল পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করলে, ধস্তাধস্তির এক পর্যায়ে জাফর ছুরিকাঘাত করলে জয়নাল আহত হয়।
তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পুলিশ জাফরকে আটক করেছে।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ফেসবুক সংক্রান্ত বিষয়টি সংঘর্ষের মূল কারণ হিসেবে শনাক্ত হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য বিষয়ও তদন্ত করছে।


