back to top
বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রামে পিডিবি’র নারী প্রকৌশলীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ: ৪ শ্রমিককে বদলী

চট্টগ্রাম ব্যুরো:

পিডিবি’র চট্টগ্রাম কার্যালয়ে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে এক নারী প্রকৌশলীর সঙ্গে সিবিএর নেতা-কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। তাকে রক্ষা করতে গেলে এক সহকারী প্রকৌশলীও শারীরিকভাবে লাঞ্ছিত হন বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে অবস্থিত বিদ্যুৎ ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি বুধবার (১০ জুন) প্রকাশ্যে আসে।

ঘটনার পর চার শ্রমিককে চট্টগ্রাম থেকে অন্যত্র বদলি করা হয়েছে। তাদের মধ্যে প্ল্যান্ট অপারেটর-সি মো. হাফিজুর রহমানকে পাবনায়, লাইনম্যান মো. নুরুন্নবীকে ভোলায়, ইলেকট্রিশিয়ান মো. শফিকুল ইসলামকে সিলেটে এবং গাড়িচালক মো. আইয়ুবকে দিনাজপুরে বদলি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, পিডিবির সিস্টেম অ্যানালিস্ট (নির্বাহী প্রকৌশলী) নিলুফারিন আকতারের কক্ষে গিয়ে সিবিএর নেতা-কর্মীরা শ্রমিক নিয়োগ নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তাকে রক্ষা করতে এগিয়ে আসা সহকারী প্রকৌশলী মেহেদী হককে কক্ষের বাইরে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি নিয়ে আমরা বিব্রত। আমরা উভয়পক্ষের অভিযোগ, বক্তব্য শুনেছি। যাবতীয় বিষয় তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরে পাঠিয়েছি। ঘটনার যাবতীয় বিষয় তারা তদন্ত করবে। আপাতত চারজনকে বদলি করা হয়েছে।

প্রকৌশলী নিলুফা ইয়াসমিন বলেন, কিছুদিন আগে কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে একজন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। কিন্তু সিবিএ নেতারা এর প্রতিবাদ জানান। তাদের মতামত ছাড়া কেন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে এটা জানতে মঙ্গলবার দুপুরে তারা অনেককে নিয়ে আমার কক্ষে আসেন।

সিবিএ’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, একজনকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে সামান্য সমস্যা হয়েছিল। তবে কাউকে হেনস্থা বা মারধর করা হয়নি। আওয়ামী লীগের একজন কর্মীকে নিয়োগ দেওয়ার অভিযোগ করেন তিনি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত