back to top
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
Single Page Top Banner

রামুর কুখ্যাত ছিনতাইকারী সেলিম গ্রেফতার

ইমতিয়াজ ছিদ্দিকী প্রিন্স রামু 

কক্সবাজারের রামুর কুখ্যাত ছিনতাইকারী মোহাম্মদ সেলিম প্রকাশ কুত্তা সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) বিকেলে মেরংলোয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রামু থানার ওসি ইমন চৌধুরীর নির্দেশে এই অভিযানে নেতৃত্বে দেন, রামু থানার এসআই (নিঃ) রাহুল রায় ও এএসআই (নিঃ) বিপ্লব চন্দ্র দাশ। ওসি বলেন, সেলিমকে গ্রেফতারী পরওয়ানা মূলে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রামু থানায় চুরি ছিনতাই এবং দস্যুতা, ডাকাতি প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরো জানান, ছিনতাইকারী সেলিম তার নিজস্ব একটি বাহিনী গঠন করে রামু থানার চা বাগান, রামু স্বাস্থ্য কমপ্লেক্স, রাবার বাগান এলাকায় আগত দর্শনার্থীদের জিম্মি করে সর্বসান্ত করে দিত। উক্ত ছিনতাইকারী এবং তার বাহিনীর সদস্যদের গ্রেফতার করার জন্য রামু থানা পুলিশ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে আসছিল।

স্থানীয়রা জানান, সেলিম চা-বাগান ও রাবার বাগান এলাকা সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে ছিনতাই ও সাধারণ মানুষকে চুরিকাঘাত করতে দ্বিধাবোধ করেনা। সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড তার নেতৃত্বেই সংঘটিত হয়। পথচারী ও অনেক সাধারণ মানুষ মৃত্যুশয্যায় পর্যন্ত যাওয়ার অহরহ ঘটনা ঘটিয়েছে সেলিম। এছাড়াও বিভিন্ন টমটম-অটোরিকশা ছিনতাই করে চালক হত্যার ঘটনায় আসামি খুঁজে না পাওয়া সব ঘটনায় সে জড়িত রয়েছে বলে দাবি সচেতন মহলের।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত