back to top
সোমবার, জুন ১৫, ২০২৬
Single Page Top Banner

র‌্যাব-৭ এর জালে রাউজানের রায়হান

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম জেলার রাউজান থানার একটি ডাকাতির প্রস্তুতি মামলার আসামি মোঃ রায়হান’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির মামলার তদন্তে প্রাপ্ত আসামি রায়হানের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। গতকাল রবিবার ১৪ জুন র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল রাউজানের বাগোয়ান ইউনিয়নের বড় ঠাকুর পাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ রায়হান (২৪), পিতা-আবুল হাসেম, সাং-পেয়াদা পাড়া, থানা-রাউজান’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত