back to top
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
Single Page Top Banner

হাসিনা হেলিকপ্টার থেকে গুলি চালিয়েও পতন ঠেকাতে পারেনি : শাহজাহান

মোহাম্মদ বেলাল হোছাইন, চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, বিগত ১৭ বছর স্বৈরাচারিণী শেখ হাসিনা বাংলাদেশে চরম জুলুম নির্যাতন চালিয়েছে। সে তার দুঃশাসনকে আরো দীর্ঘায়িত করার জন্য সকল ধরণের কুট-কৌশলের আশ্রয় নিয়েছিল।

আমরা এত বছর দেখে এসেছি পৃথিবীর দেশে দেশে আন্দোলন দমানোর জন্য ফ্যাসিস্টরা জমিন থেকে গুলি করে। কিন্তু খুনি হাসিনা ছাত্র জনতার আন্দোলন দমানোর জন্য আসমান থেকে গুলি করিয়েছে। খুনি হাসিনা হেলিকপ্টার থেকে উপর্যুপরি গুলি করে হাজারো সন্তানকে খুন করেছে । হাসিনার খুনি বাহিনী নিরীহ ছাত্র জনতাকে পাখির মত হত্যা করেছে। কিন্তু তারপরও তার শেষ রক্ষা হয়নি। আল্লাহ রব্বুল আলামীন শাহাদাতের রক্তের বিনিময়ে বাংলাদেশে একটা জুলুমমুক্ত পরিবেশ দান করেছেন। এই পরিবেশ ধরে রাখার জন্য নিজেদেরকে সত্যের উপর অটল থেকে অপরাধ থেকে দূরে থেকে মানুষকে সত্যের পথে শামিল করতে হবে।

তিনি গণসংযোগ পক্ষ পালন উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে ৯ এপ্রিল বুধবার কেরানিহাট এলাইট স্কুল মিলনায়তনে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে এ কথা বলেন।

জেলা আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে দারসুল কুরআন পেশ করেন জেলা নায়েবে আমীর ডক্টর মাওলানা হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান। এতে জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত