back to top
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
Single Page Top Banner

ফের রক্তাক্ত রাউজান : গুলিতে সাবেক যুবদল নেতা নিহত

রাউজান প্রতিনিধি

রাউজান উপজেলায় লাশের সারি দিন দিন দীর্ঘ হচ্ছে৷ এই লাশের কাতারে এবার যোগ হলেন সাবেক যুবদল নেতা জানে আলম সিকদার (৫০)।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে,  সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের নিহতের নিজ বাসার সামনেই এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা তিন যুবক তাঁকে লক্ষ্য করে গুলি করলে পালিয়ে যায়৷ গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জানে আলমকে মৃত ঘোষনা করে৷ হাসপাতাল সূত্র বলছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে ।

স্থানীয় একাধিক সূত্র এখনই সময়কে জানায়, সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে জানে আলম পাশের একটি বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছকাছি পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল করে আসা কয়েকজন আরোহী তাঁকে লক্ষ্য করে গুলি করেন। আকষ্মিক গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে গেলে দুর্বৃত্তদের পালিয়ে যায়। পরে শরীরের গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকা জানে আলমকে উদ্ধার করে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়, সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে নিহত জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। তিনি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হলেও সম্প্রতি রাউজানে রাজনৈতিক অস্থিরতার পর থেকে তিনি রাজনীতিতে তেমন সক্রিয় ছিলেন না। নিহতের পরিবারের বলছে, তাঁর তেমন কোনো শত্রুতা ছিল না। হঠাৎ কারা, কেন তাঁকে হত্যা করলো তা বুঝে উঠতে পারছে না৷ তবে হত্যার ধরণ দেখে অপরাধ বিশ্লেষকদের ধারণা, পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যেই জানে আলমের ওপর গুলি চালানো হয়৷ জানে আলমের মৃত্যু নিশ্চিত করতেই খুব কাছ থেকে তার বুকে দুই রাউন্ড গুলি চালানো হয়েছে৷

এই প্রতিবেদন লিখা পর্যন্ত পুলিশ প্রশাসনের দ্বায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি৷

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত