back to top
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
Single Page Top Banner

ইন্টারন্যাশনাল মেডিকেল ট্যুরিজম ওনার্স ফোরামের আহ্বায়ক কমিটি

ডেস্ক নিউজ

ইন্টারন্যাশনাল মেডিকেল ট্যুরিজম ওনার্স ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে৷ আজ সংগঠনটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ জানুয়ারী, রবিবার, সন্ধ্যা সাতটায় ইন্টারন্যাশনাল মেডিকেল ট্যুরিজম ওনার্স ফোরামের এক জরুরী সাধারণ সভা জনাব মুহাম্মদ নোমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন সর্বজনাব মারুফ আজাদ, সৈয়দ রিফাত ফারুক সম্রাট, রতন দাশ, মোহাম্মদ ইউসুফ, আরাফাত ইসলাম রূপক, মফিজুল ইসলাম রাজু, ইমাম হোসেন, নুরুল ইসলাম রুবেল, মোহাম্মদ গিয়াস প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে মুহাম্মদ নোমান লিটনকে আহ্বায়ক এবং রতন দাশকে সদস্য সচিব করে একটি শক্তিশালী আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মারুফ আজাদ, মোহাম্মদ ইউসুফ, রিফাত ফারুক সম্রাট, কাজী আরিফ, আরাফাত ইসলাম রূপক, শাকিল সারোয়ার ও মফিজুল ইসলাম রাজু।

নবগঠিত এই আহ্বায়ক কমিটি দেশের আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম খাতকে আরও সুসংগঠিত, দায়িত্বশীল ও মানসম্মত পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে। বিশেষ করে বিদেশগামী রোগীদের সেবার গুণগত মান উন্নয়ন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, স্বচ্ছতা ও নৈতিকতা নিশ্চিতকরণ, এবং আন্তর্জাতিক হাসপাতাল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয় জোরদার করার উপর গুরুত্ব দেয়া হবে।

সভায় জানানো হয়, আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও প্রতিনিধিত্বশীল কার্যনির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবে। একই সঙ্গে মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্ট উদ্যোক্তাদের মধ্যে ঐক্য গড়ে তোলা, পেশাগত মানোন্নয়ন এবং রোগী স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় নীতিগত ও কাঠামোগত উদ্যোগ গ্রহণ করা হবে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম খাত আন্তর্জাতিক পরিসরে আরও বিশ্বাসযোগ্য ও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে এবং দেশের রোগীরা নিরাপদ, দায়িত্বশীল ও মানসম্মত আন্তর্জাতিক চিকিৎসাসেবা লাভ করবেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত