back to top
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
Single Page Top Banner

রাঙ্গুনিয়ায় স্কুল ছাত্রের জবাই করা লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিখোঁজের একদিন পর নিখোঁজ হওয়া স্কুল ছাত্রের জবাইকৃত লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড হাজারীহাটের পূর্ব পাশে হাজারী বিল থেকে তার নিথর দেহ উদ্ধার হয়।

নিহতের নাম মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭)। পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র শাহেদ<span;> একই ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহৎ পাড়া গ্রামের দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারে কাজ করেছে।

স্বজনরা জানান, গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শাহেদ ইসলাম বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোন খোঁজ না পেয়ে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেন। । একপর্যায়ে রাতেই রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ক্ষেতে তার জবার করা লাশ দেখতে পায়। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা স্থানীয়দের। তবে কি কারণে কারা এই হত্যাকান্ড ঘটালো তা জানা যায়নি৷ তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন এখনই সময়কে বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করে পরবর্তিতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে মরদেহ উদ্ধারের খবরের ঘটনাস্থলে এলাকাবাসী ভিড় করে৷ পরিবারের পাশাপাশি নিহতের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন৷  এই নৃশংস ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। নিহত কিশোরের পরিবার দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত