back to top
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
Single Page Top Banner

জয়-পরাজয়ে ব্যবধান গড়তে পারে সনাতনী ভোট

চট্টগ্রাম-৯ : প্রচারণায় এগিয়ে জামায়াত, ভোটে বিএনপি।

কামরুজ্জামান রনি, চট্টগ্রাম।

একটি কথা প্রচলন আছে যে দল চট্টগ্রাম সদর (কোতোয়ালী) আসনে জয়লাভ করে সেই দলই সরকার গঠন করে থাকে৷ এছাড়া এই আসন থেকে বিজয়ী বেশীর ভাগ প্রার্থীই সরকারে মন্ত্রীত্ব পাওয়ার নজির আছে৷ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গত ১ মাস এই সংসদীয় আসনের অলিগলির সাধারণ ভোটারদের সাথে কথা বলে প্রস্তুত করা হয়েছে এই আসনের “ভোটের খসড়া”।

ভোটার ও প্রার্থী সংখ্যা :
৪ লক্ষ ১১ হাজার ৯৩৪ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটের ২ লক্ষ ১৩ হাজার ৪৪২ জন এবং নারী ভোটারের সংখ্যা ১ লক্ষ ৯৮ হাজার ৪৯২ জন৷ আসন্ন নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে অংশ নিচ্ছেন ১০ টি রাজনৈতিক দলের ১০ জন প্রার্থী।

কোন দলের কে প্রার্থী : মোঃ নুরুল আবছার মজুমদার (নাগরিক ঐক্য) কেটলি, সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ (গণসংহতি আন্দোলন ) মাথাল, মোঃ হায়দার আলী চৌধুরী (জনতার দল) কলম, আব্দুস শুক্কুর (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা, আবদুল মোমেন চৌধুরী (জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি) তারা, মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ) চেয়ার, ডা, এ কে এম ফজলুল হক (বাংলাদেশ জামায়াতে ইসলামী) দাঁড়িপাল্লা, মোহাম্মদ আবু সুফিয়ান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বি.এন.পি) ধানের শীষ, মোঃ শফি উদ্দিন কবির (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -মার্কসবাদী) কাঁচি এবং মোহাম্মদ নঈম উদ্দীন (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ) আপেল প্রতিকে নির্বাচন করছেন৷

ভোটের মাঠের চিত্র : দ্বৈত নাগরিকত্বের কারণে জামায়াত প্রার্থী ডা, এ কে এম ফজলুল হক’র মনোনয়ন বাতিল হওয়ায় অনেকটা বিজয় সুনিশ্চিত ছিল বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের৷ কিন্তু শেষ মূহুর্তে মনোনয়ন ফিরে পাওয়ায় এই আসনে ভোটের লড়াই বেশ জমে উঠেছে। তবে আনুষ্ঠানিক প্রচারণায় আরো আগে থেকেই জামায়াত প্রার্থী ডা, এ কে এম ফজলুল হকের পক্ষে ডোর টু ডোর ক্যাম্পেইন চালিয়ে গেছে জামায়াত ইসলামী৷ বিশেষ করে সংগঠনটির নারী কর্মীরা এই আসনের বড় একটি ভোটারদের ঘরে ঘরে তাদের প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়ে গেছেন৷ একজন চিকিৎসক ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে নারী ভোটারদের কাছে ডা, এ কে এম ফজলুল হককে পরিচয় করিয়ে দেয়ার কাজটিতে জামায়াত বেশ এগিয়ে আছে। অন্যদিকে এই আসনে বিএনপি’র প্রার্থী ঘোষনায় বিলম্বের কারণে প্রচারণায় অনেকটাই পিছিয়ে আছে দলটি৷ যদিও এই আসনের বৃহত্তর বাকলিয়া এলাকায় তাদের বিরাট একটি ভোট ব্যাংক আছে। সেই সাথে দলে কোন বিদ্রোহী প্রার্থী না থাকায় সম্মিলিত বিএনপি’র ভোট আবু সুফিয়ানের পক্ষেই যাবে৷

তবে এই আসনে ভোটারদের বড় একটি অংশ সনাতন ধর্মাবলম্বী। আসনের পাথরঘাটা, আন্দরকিল্লা ও জামাল খান ওয়ার্ডের সর্বশেষ নির্বাচিত কাউন্সিলর হিসেবে দ্বায়িত্ব পালন করেছিলেন তিন সনাতন ধর্মাবলম্বী কাউন্সিলর৷ এছাড়া একটি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলরও ছিলেন একজন সনাতন ধর্মাবলম্বী। পরিসংখ্যান বলছে এই আসনের ওয়ার্ড গুলোতে বিপুল সংখ্যক সংখ্যালঘু ভোটারের ভোট জয় পরাজয়ে পার্থক্য গড়ে দিতে ভূমিকা রাখতে পারে৷ তবে সরেজমিন ঘুরে এসব এলাকার অনেক সনাতনী ভোটারদের মতামত জানতে চাওয়া হলেও তারা এখনই স্বিদ্ধান্ত জানাতে অনিচ্ছা প্রকাশ করেছে৷ যদিও ইতিমধ্যে সনাতনী একাধিক সংগঠনের নেতারা ধানের শীষ ও দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন জানিয়েছেন৷

যদিও বিগত কয়েকটি নির্বাচনে বিএনপি ও জামায়াত অংশ গ্রহণ করেনি৷ তবে সর্বশেষ গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত ভোটের ফলাফল বলছে এই আসনে ভোটের লড়াই প্রধানত বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যেই হয়ে থাকে৷ এই দুই দলের তুলনায় জামায়াতের ভোট অনেক পিছিয়ে৷ তবে জামায়াত সমর্থকদের দাবি, নির্বাচিনে অংশ না নিলেও তাদের সাংগঠনিক শক্তি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে একই সাথে বেড়েছে দলীয় ভোটারের সংখ্যা৷ অন্যদিকে বিএনপি সমর্থকরা চট্টগ্রাম-৯ আসনটিকে তাদের পুরনো দূর্গ উল্লেখ করে বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদি৷

চট্টগ্রাম-৯ আসনে এই দুটি দল ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী আব্দুস শুক্কুরের পক্ষে বেশ প্রচারণা করতে দেখা গেছে৷ এই প্রার্থীর হাতপাখা প্রতিকের পক্ষে গণমিছিলও দেখা গেছে।
এছাড়া অন্যান্য প্রার্থীদের প্রচার প্রচারণা খুব একটা চোখে পড়ছে না৷ তবে জনতার দলের কলম প্রতিকের প্রার্থী মোঃ হায়দার আলী চৌধুরীর পক্ষে ভোট চেয়ে মাইকিং করতে দেখা গেছে৷ যদিও হায়দার আলী ভোটারদের বিনামূল্যে প্লট দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন কিন্তু শেষ পর্যায়ে সেই প্লটের বিনিময়ে অর্থ আদায়ের খবরে সমালোচনার জন্ম দিয়েছে৷ এই আসনে এখন পর্যন্ত প্রচার প্রচারণা নিয়ে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা এখনো ঘটেনি৷ ভোটাররা আশা করছে এই আসনে শান্তিপূর্ণ ভানে ভোট অনুষ্ঠিত হবে৷

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত