back to top
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
Single Page Top Banner

বিএসসির নতুন জাহাজ ‘এমভি বাংলার নবযাত্রা’-র দাপ্তরিক হস্তান্তর সম্পন্ন

চট্টগ্রাম ব্যুরো৷

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত এমভি বাংলার নবযাত্রা (পূর্বের নামঃ XCL LION) নামক নতুন জাহাজটির দাপ্তরিক হস্তান্তর সম্পন্ন হয়েছে৷

২৭ জানুয়ারি (লন্ডনের স্থানীয় সময় সকাল ০৮:১৯ ঘটিকা এবং বাংলাদেশ সময় দুপুর ০২:১৯ টায়) জাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠান Hellenic Dry Bulk Ventures LLC-এর আইনজীবী Stephenson Harwood LLP-এর যুক্তরাজ্যের লন্ডনস্থ অফিসে (Closing Place) এ দাপ্তরিক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ সময় বিএসসি’র পক্ষে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রকল্প পরিচালক, মহাব্যবস্থাপক বীমা ও দাবি, মহাব্যবস্থাপক হিসাব সরাসরি উপস্থিত ছিলেন।

এছাড়া, চীনে অবস্থানরত বিএসসি’র নির্বাহী পরিচালক বাণিজ্য-এর নেতৃত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি, মহাব্যবস্থাপক (প্রশাসন), মহাব্যবস্থাপক (জাহাজ মেরামত), জাহাজের মাস্টার, চীফ ইঞ্জিনিয়ার এবং অন্যান্য নাবিকগণসহ বিএসসি টিম Nanyang Shipyard থেকে অনলাইনে অংশগ্রহণ করেন | পাশাপাশি, বিএসসি’র প্রধান কার্যালয় চট্টগ্রামে অবস্থানরত নির্বাহী পরিচালক (প্রযুক্তি)-এর নেতৃত্বে বিএসসি কর্মকর্তা কর্মচারীগণ উক্ত ক্লোজিং কার্যক্রমে অনলাইনে সংযুক্ত ছিলেন |

উল্লেখ্য, জাহাজ ক্রয় সংক্রান্ত চুক্তির শর্তাদি অনুসরনক্রমে আগামী ২৯ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে জাহাজটির ফিজিক্যাল ডেলিভারি চীনা শিপইয়ার্ড (Jingjiang Nanyang Shipbuilding Co Ltd)-এ সম্পন্ন করে জাহাজটি সরাসরি বাণিজ্যিক কার্যক্রম/ পণ্য পরিবহন কার্যক্রমে নিয়োজিত করা হবে |

প্রসংগত উল্লেখ্য, চুক্তি মোতাবেক প্রতিটি জাহাজের মূল্য মার্কিন ডলার ৩৮.৩৪৯ মিলিয়ন এবং দুটি জাহাজের মোট সমন্বয়কৃত ও সুপারিশকৃত মূল্য মার্কিন ডলার ৭৬.৬৯৮ মিলিয়ন | এটি দাপ্তরিক প্রাক্কলিত মূল্য মার্কিন ডলার ৮০.৪০ মিলিয়ন-এর চেয়ে ৪.৬০% কম |

উল্লেখ্য, জাহাজগুলো নকশা ও প্রযুক্তিগত দিক থেকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিক পরিবেশগত মানসম্মত এছাড়াও, জাহাজ দুটি উচ্চমানের ইউরোপীয় ও জাপানি যন্ত্রপাতি ও উপাদানে সংযোজিত/নির্মিত। এ প্রকল্পের প্রথম জাহাজ এমভি বাংলার প্রগতি (XCL Gemini) গত অক্টোবর ২০২৫-এ চীনা শিপইয়ার্ড (Jingjiang Nanyang Shipbuilding Co Ltd) – হতে ডেলিভারি গ্রহন করা হয়েছিল এবং উক্ত জাহাজটি বর্তমানে বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত রয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)

 

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত