back to top
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
Single Page Top Banner

নলকূপের গর্ত যেন মরণ ফাঁদ : রাউজানে গর্তে পড়া সেই শিশুর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো৷

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়া সাড়ে তিন বছরের শিশু মুহাম্মদ মেজবাহকে উদ্ধার করা সম্ভব হলেও তাঁকে বাঁচানো যায়নি। ফায়ার সার্ভিসের ৪ ঘণ্টা চেষ্টায় বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ (বুধবার) বিকেল ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামের বড়ুয়া পাড়া এলাকায় একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশু মেজবাহ। সে ওই এলাকার দিনমজুর সাইফুল আলমের ছেলে। সাইফুলের এক মেয়ে এক ছেলের মধ্যে মেজবাহ ছিল ছোট।

স্থানীয়রা জানান, ওই এলাকার গৃহহীনদের সরকারের দেওয়া বসতঘরের সুপেয় পানির জন্য এই গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে সেখানে পর্যাপ্ত পানি না পাওয়ায় ওই গর্তটি পরিত্যক্ত হয়। গর্তটি ব্যবহার অযোগ্য ঘোষনা করা হলেও সেটিকে আর ভরাট করা হয়নি। ফলে অরক্ষিত সেই গর্তে শিশু মেজবাহ খেলতে গিয়ে পড়ে যায়।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, শিশুটি গর্তে পড়ার পর তারা কান্নার শব্দ শুনেছেন। পরে রাউজান ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরপতা শুরু করেন।

চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক জসিম উদ্দিন এখনই সময়কে বলেন, আমরা সংবাদ পাওয়া সাথে সাথে ঘটনাস্থলে আমাদের একাধিক টিম প্রেরণ করি৷ কিন্তু এলাকাটি দূর্গম হওয়ায় আমাদের পরিবহন সরাসরি সেখানে পৌছাতে পারেনি৷ পরে ছোট যানবাহনের মাধ্যমে আমাদের উদ্ধারকারী সরঞ্জাম নিয়ে এসে আমরা কাজ শুরু করি৷ তিনি জানান, আমরা সার্ভিলেন্স ক্যামরা দিয়ে যখন গর্তের ভেতর শিশুটির অবস্থান সনাক্ত করি তখন সেখানে পানি দেখতে পাই৷ দ্রুত আমরা সেই পানি নিষ্কাশন করে সরু গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হই৷ তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে৷ তিনি এই ঘটনার জন্য অসচেতনতাকে দাবী করেন৷

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত