চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে ১০ দলীয় জোট মনোনীত লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুকের ছাতা মার্কার সমর্থনে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বিশাল গণ মিছিল ও গণ সংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকালে দোহাজারী পৌরসভার রেলওয়ে মাঠ (রাশিয়ার ফিল্ড) থেকে মিছিলটি শুরু হয়ে দোহাজারী পৌরসভা সদর, ফুলতলা, দেওয়ান হাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় দোহাজারী পৌরসভা সদরে দশ দলীয় জোটের নির্বাচনী কার্যালয়ে এসে শেষ হয়। প্ল্যাকার্ড ও দলীয় প্রতীক ছাতা হাতে নিয়ে বিভিন্ন বয়সী মানুষের ‘ছাতা-ছাতা’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে মিছিল।
এর আগে দোহাজারী পৌরসভার নয় ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে এলডিপি-জামায়াত-এনসিপি সহ শরিক দলের নেতাকর্মীরা মিছিল সহকারে দোহাজারী রাশিয়ার ফিল্ডে এসে জমায়েত হয়।
এ সময় নেতাকর্মীরা দোহাজারীর বিভিন্ন ব্যবসায়ী, দোকানদার, পথচারী, গাড়ি চালক, শ্রমিক ও সাধারণ মানুষের কাছে ভবিষ্যতে দূর্নীতি, সন্ত্রাসমুক্ত একটি সুন্দর চন্দনাইশ-সাতকানিয়া আংশিক বিনির্মাণে আগামী ১২ই ফেব্রুয়ারি ছাতা মার্কায় ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট প্রদানের আহবান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, দোহাজারী পৌরসভা জামায়েতে ইসলামীর আমীর শহিদুল ইসলাম, সাবেক আমীর এম জমির আদনান, উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক আনাস মুহাম্মদ সহ ১১দলীয় জোটের নেতৃবৃন্দরা।


