back to top
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
Single Page Top Banner

আর্থিক সংকটের কারণে মানসিক চাপ : বোয়ালখালীতে যুবকের গলায় ফাঁস

চট্টগ্রাম ব্যুরো৷

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিজ ঘর থেকে মো. জমির উদ্দিন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

জমির উদ্দিন স্থানীয় কেরানী বাজার শুক্কুর সওদাগরের বাড়ির জহির আহমদের ছেলে। নিহতের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি  জমিরের আর্থিক সংকটের কারণে মানসিক চাপে ছিলেন এবং পরিবারের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়েছেন বলে জানিয়েছেন নিহতের ভাইয়ের ছেলে রুহুল উল্লাহ৷

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত