back to top
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
Single Page Top Banner

বিশ্বকাপের আগেই সুসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে বড় সুখবর পেল দক্ষিণ আফ্রিকা শিবির। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন দলের অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার ডেভিড মিলার। সফলভাবে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার পর আজ শনিবার (৩১ জানুয়ারি) তাকে বিশ্বকাপ খেলার জন্য ‘মেডিকেল ক্লিয়ারেন্স’ বা চিকিৎসা ছাড়পত্র দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘এসএ২০’-তে পার্ল রয়্যালসের হয়ে খেলার সময় অ্যাডাক্টর স্ট্রেইন বা পেশির টানে আক্রান্ত হন মিলার। বিশ্বকাপের আগে তার এই চোট প্রোটিয়াদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছিল। তবে গত এক সপ্তাহের নিবিড় পর্যবেক্ষণ ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে তিনি সুস্থ হয়ে উঠেছেন। সিএসএ তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে নিশ্চিত করেছে যে, এই সপ্তাহের ফিটনেস টেস্টে মিলার সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বসেরা ফিনিশারদের একজন হিসেবে পরিচিত মিলার। আসন্ন বিশ্বকাপে দলের মিডল অর্ডারে তার উপস্থিতি প্রোটিয়াদের ব্যাটিং গভীরতা বহুগুণ বাড়িয়ে দেবে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল (রোববার) দলের সঙ্গে ভারতের মুম্বাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন এই বিধ্বংসী ব্যাটার। গতবারের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা এবার বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষগুলো হলো নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। আগামী ৯ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডেভাল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, কেনা মাফাকা, লুঙ্গি এনগিডি, জেসন স্মিথ, জর্জ লিন্ডে, করবিন বোশ, আনরিখ নর্কিয়ে।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত