চট্টগ্রামের কাজীর দেউড়িস্থ অ্যাপোলো শপিং সেন্টারে ২য় তলায় বিশ্বমানের অত্যাধুনিক ‘রয়্যাল রিলাক্স মাসাজ চেয়ার’-এর নতুন শোরুমের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এক বিশেষ দোয়া ও অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব, আওলাদে রাসূল হযরত সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহেরী জাবেরী আল মাদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপোলো শপিং সেন্টারের মালিক আলহাজ্ব নুরুল ইসলাম, সাতকানিয়া পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ মোটর পার্টস সমিতির সভাপতি হাজি মাহামুদুর রহমান, এবং চট্টগ্রাম জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াস।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আন্দরকিল্লা শাখার ম্যানেজার আনিছুর রহমান, সহকারী ম্যানেজার নুরুল আফছার, আয়কর কর্মকর্তা কাশেম আদনান, সাতকানিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র নবাব মিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব নুরুল কবির, এপোলো শপিং সেন্টারের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং হানিফ প্রপার্টিজের মালিক আলহাজ্ব জাফর উল্লাহসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক জীবনের শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য উন্নত প্রযুক্তির মাসাজ চেয়ার অত্যন্ত কার্যকর। ‘রয়্যাল রিলাক্স’-এর এই শোরুমে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ৪ডি (4D), ৩ডি (3D), ডুয়াল কোর এবং এআই (AI) প্রযুক্তিসম্পন্ন বডি মাসাজ চেয়ার পাওয়া যাচ্ছে, যা গ্রাহকদের মানসম্মত সেবার নিশ্চয়তা দেবে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে জানান, উদ্বোধন উপলক্ষে শোরুমটিতে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। চট্টগ্রামের গ্রাহকরা এখন থেকে এপোলো শপিং সেন্টারের ২য় তলায় (দোকান নং–৩০) সরাসরি এসে এই অত্যাধুনিক চেয়ারগুলো পরখ করে দেখতে পারবেন।


