back to top
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অস্ত্রসহ কালা বাবুল গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অস্ত্রসহ কালা বাবুল (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাকফিরানী এলাকার মো. ইউনুসের পুত্র।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত যৌথবাহিনী চাকফিরানী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী চাকফিরানী এলাকায় সন্ত্রাসী কালা বাবুলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় তার বাড়ি থেকে ১টি এলজি, ২টি কার্তুজ, ৭টি রাম দা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

অপরদিকে, একই এলাকায় সন্ত্রাসী গ্রুপ তৌহিদ বাহিনীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসী তৌহিদের পিতা ও মৃত আনু মিয়ার পুত্র মামলার চার্জশীটভূক্ত আসামি আবু তাহেরকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের থানায় হন্তান্তর করা হয়।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, অস্ত্রসহ গ্রেপ্তার কালা বাবুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। একইদিন গ্রেপ্তার দুই জনকে আদালতে সোপর্দ করা হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত