back to top
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
Single Page Top Banner

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

কক্সবাজার ব্যুরো

কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকায় এক তরুণ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সৈকত এলাকা থেকে ভেসে আসা দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো কাপড় ছিল না। অন্যদিকে, তরুণের পরনে লম্বা প্যান্ট ও জ্যাকেট ছিল।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে তিনি জানান, ‘মরদেহ দুটি দেখে প্রাথমিকভাবে রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। সম্ভবত বাংলাদেশে অনুপ্রবেশের সময় সমুদ্রপথে ট্রলারডুবিতে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে মৃত্যুর রহস্য জানান চেষ্টা চলছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত