back to top
রবিবার, মার্চ ৮, ২০২৬
Single Page Top Banner

হরমুজ প্রণালি খোলা থাকবে, তবে মার্কিন ও ইসরায়েলি জাহাজে হামলা চলবে: ইরান

অনলাইন ডেস্ক:

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে এই আন্তর্জাতিক জলপথ দিয়ে চলাচলকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজগুলোতে হামলা অব্যাহত রাখার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটি।
সম্প্রতি ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এ নৌপথে জাহাজ চলাচল এমনিতেই উল্লেখযোগ্য হারে কমে গেছে। তবে হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক অন্য কোনো দেশের জাহাজকে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়া হবে না।

এক্ষেত্রে নিজেদের অবস্থান পরিষ্কার করে ওই মুখপাত্র জানান, প্রণালি অতিক্রমের সময় এসব সাধারণ জাহাজের সার্বিক নিরাপত্তার দায়ভার সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষকেই বহন করতে হবে। অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি জাহাজের ক্ষেত্রে নিজেদের চরম কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল বা আমেরিকার কোনো জাহাজ যদি হরমুজ প্রণালি অতিক্রম করার সামান্যতম চেষ্টা করে, তবে নিশ্চিতভাবেই সেগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত