back to top
বুধবার, মার্চ ১১, ২০২৬
Single Page Top Banner

দুবাই জেবেল আলি বন্দরে আটকে আছে জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ৩১ জন নাবিকসহ বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ দুবাইয়ের জেবেল আলি বন্দরে আটকা পড়েছে। এছাড়া হরমুজ প্রণালি ও এর আশেপাশের এলাকায় আরও শতাধিক বাংলাদেশি নাবিক আটকে আছেন।
জাহাজটি গত ২৭ ফেব্রুয়ারি কাতারের মোসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে জেবেল আলি বন্দরে নোঙর করেছিল। কিন্তু ২৮ ফেব্রুয়ারি জাহাজটির মাত্র ১০০ গজ দূরে একটি ড্রোন বিস্ফোরিত হওয়ায় পণ্য খালাস সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বর্তমানে পণ্য খালাস শেষ হলেও জ্বালানি নিতে না পারায় জাহাজটি বন্দর থেকে বের হতে পারছে না। তবে আটকে পড়া জাহাজ ও নিরাপত্তা ঝুঁকিতে থাকা নাবিকদের নিরাপদে সরিয়ে আনতে সরকার সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের জ্বালানিবাহী জাহাজ পরিচালনায় সহায়তাকারী বিএসসি-র বহরের সাতটি জাহাজ বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক রুটে পণ্য পরিবহন করছে, যাদের ক্রুদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত