back to top
সোমবার, মার্চ ১৬, ২০২৬
Single Page Top Banner

২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আলকরণ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবদুল মান্নানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগরের আওতাধীন ৩১নং আলকরণ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবদুল মান্নানের পক্ষ থেকে আলকরণ ওয়ার্ড বাসীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

১৫ মার্চ সোমবার বিকাল ৩টায় আলকরণস্ত তিন নাম্বার গলিতে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৩১নং আলকরণ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবদুল মান্নানের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইকবাল হোসেন সংগ্রামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা ও শিহাব উদ্দিন মুবিন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান বিএনপি’র নেতা-কর্মীদের নিজ নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন আমরা আজ সেই কাজটি বাস্তবায়ন করছি৷ বিএনপি জনমানুষের দল, তাই জনগণের সুখে-দুঃখে আমরা পাশে থাকবো।” এ সময় আলকরণ এলাকার প্রায় ২৫০ জন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য খোরশেদ আলম, মঞ্জুর কাদের মিন্টু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিদার হোসেন, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইদ্রিস ও মোরশেদুল আলম, মো. রাশেদ, সাদেক, ওয়ার্ড বিএনপির সদস্য দোস্ত মোহাম্মদ মানিক, আলকরণ ইউনিট বিএনপির আহ্বায়ক দিদার, সদস্য সচিব আব্বাস, শাকিল ও হারুন, এবং স্টেশন ইউনিট বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব হাসান আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত