back to top
শনিবার, মার্চ ২৮, ২০২৬
Single Page Top Banner

ইঞ্জিনে ত্রুটির কথা জেনেও বাসটি ছাড়ে বাস মালিকরা

যশোরে চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, অল্পের জন্য যাত্রীদের প্রাণ রক্ষা

নিজস্ব প্রতিবেদক

যশোর সদর উপজেলায় নড়াইল এক্সপ্রেস নামক একটি চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যান্ত্রিকত্রুটির কারণে সংঘটিত এই অগ্নিকান্ডে সময় বাসের যাত্রীরা দ্রুত দরজা ও জানালা দিয়ে বেরিয়ে যাওয়ায় কেউ হতাহত হননি। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে যশোর-নড়াইল জাতীয় মহাসড়কের ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইতিমধ্যে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এতে দেখা যায়, বাসটি দাউ দাউ করে জ্বলছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা বলছে, আজ দুপুরে যশোর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। এরপর বাসটি বিকট শব্দে বন্ধ হয়ে যায়। বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কারণে মহাসড়কটিতে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। তবে এই প্রতিবেদন লিখার সময় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে৷

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, যশোর থেকে বাসটি ছাড়ার আগে চালক বাসটির ইঞ্জিনে ত্রুটির কথা জানান বাসমালিকদের। তারপরও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত