back to top
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Single Page Top Banner

কালুরঘাট সেতু জিয়াউর রহমানের নামে করার প্রস্তাব করলেন সাংসদ আবু সুফিয়ান

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান জাতীয় সংসদে কালুরঘাট সেতুর দ্রুত নির্মাণ ও এর নামকরণ নিয়ে দাবি তুলেছেন।

তিনি বলেন, এই সেতুটি চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবং এর সঙ্গে দেশের স্বাধীনতার ইতিহাস জড়িয়ে আছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) বিকেলের অধিবেশনে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, চট্টগ্রাম-৯ আসনটি চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং এটি দেশের অর্থনীতি, শিক্ষা ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্ণফুলী নদী ঘিরে গড়ে ওঠা এই এলাকা দেশের অর্থনীতির ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত বলেও উল্লেখ করেন তিনি।

চট্টগ্রাম-৯ আসনের রাজনৈতিক গুরুত্ব উল্লেখ করে আবু সুফিয়ান বলেন, এই আসন থেকে যে দল নির্বাচিত হয়, সাধারণত সেই দলই সরকার গঠন করে—এমন একটি প্রচলিত ধারণা রয়েছে। সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের উল্লেখযোগ্য পরিবর্তন অনেক সময় ঘটে না। তাই জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত