back to top
বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Single Page Top Banner

সিটি কলেজে সংঘর্ষের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি জানালেন সাদিক কায়েম 

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান শেষে তিনি এ দাবি জানান।

সাদিক কায়েম বলেন, “শিক্ষার্থী পরিচয়ে বহিরাগতদের নিয়ে সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে হামলা চালানো হয়েছে। এতে ছাত্রশিবিরের ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত এক নেতার পায়ের গোড়ালি চাপাতির আঘাতে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।”

তিনি বলেন, “ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। বহিরাগত সন্ত্রাসীদের এনে হকিস্টিক, চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলার সময় পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি সে বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে।”

ডাকসু ভিপি বলেন, “হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।” ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে আগাম ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

পুলিশের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান সাদিক কায়েম। আহতদের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা হবে বলেও সাদিক কায়েম উল্লেখ করেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত