back to top
সোমবার, মে ৪, ২০২৬
Single Page Top Banner

পশ্চিমবঙ্গে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বিজেপি!

অনলাইন ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। গণনা করা ভোটের প্রাথমিক প্রবণতায় বিরোধী দল বিজেপি এগিয়ে আছে। ক্ষমতাসীন তৃণমূলের সঙ্গে ক্রমাগত ব্যবধান বাড়িয়েই চলছে বিরোধীদল বিজেপি।

ফলে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৫ আসনে। আর তৃণমূল ৯৬ আসনে এগিয়ে।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত