back to top
শনিবার, মে ৯, ২০২৬
Single Page Top Banner

গাজীপুরে এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা: গৃহকর্তা পলাতক

ডেস্ক নিউজ:

গাজীপুরের কাপাসিয়ায় বসতঘর থেকে পাঁচজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক রয়েছে।

শনিবার সকালে উপজেলার রাউৎকোনা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম।

তিনি বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতরা হলেন—ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), মেয়ে মীম (১৫) ও মারিয়া (৮), ছেলে ফরিদ (২) ও শ্যালক রসুল মিয়া (২২)।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুবাইর হোসেন জানান, ভাড়ায় চালিত গাড়ির চালক ফোরকানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলায়। তিনি পরিবার নিয়ে প্রবাসী মনির হোসেনের বাড়িতে বছর খানেক ধরে ভাড়া থাকতেন।

এক প্রশ্নের জবাবে ওসি শাহিনুর বলেন, শুক্রবার রাতের কোনো একসময় পাঁচজনকে হত্যা করা হয়। শনিবার ভোরে পলাতক স্বামী নিহতের স্বজনদের মোবাইল ফোনে খুনের ঘটনা জানিয়েছেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত