back to top
শনিবার, মে ৯, ২০২৬
Single Page Top Banner

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের পথে উড়াল দিল রাষ্ট্রপতির বিমান

ডেস্ক নিউজ:

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (সংগৃহীত ছবি)
স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের পথে যাত্রা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শনিবার (৯ মে) সকাল পৌনে ৮টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

চিকিৎসকের পরামর্শক্রমে ফলোআপ হিসেবে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে।

রাষ্ট্রপতির সহধর্মিণী রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্য, তার চিকিৎসকরা, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ সফরে সঙ্গে যাচ্ছেন।

রাষ্ট্রপতির প্রেস উইং সূত্র এ তথ্য জানিয়েছে।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বিমানবন্দরে তাকে বিদায় জানান।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত