চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে প্রায় ১৩০টি খালকে প্রকল্পের আওতায় আনা হবে জানিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালের পানিপ্রবাহ, বৃষ্টির পরিমাণ, জোয়ার-ভাটার প্রভাব, স্লুইস গেট ব্যবস্থাপনা এবং বঙ্গোপসাগরে পানি নিষ্কাশনের সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। বর্ষা মৌসুমে কিছু কাজ বন্ধ থাকলেও বর্ষার পর দ্রুত কাজ সম্পন্ন করা হবে।
নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের চলমান কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের চার মন্ত্রী।
আজ শনিবার (১৬ মে) বিকেল সাড়ে তিনটার দিকে পরিদর্শনে যান তাঁরা।
এসময় অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন পার্বত্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
পরে নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্প নিয়ে গণমাধ্যমে কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


