back to top
রবিবার, মে ১৭, ২০২৬
Single Page Top Banner

আটকের বিষয়ে রাতভর থানা পুলিশের লুকোচুরি

চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম নগর ছাত্রদল আহবায়কের ভাই আটক

চট্টগ্রাম ব্যুরো।

চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের ভাই ওয়াহিদুল আলমকে আটকের খবর গণমাধ্যম আরও আগে পেলেও বন্দর থানা পুলিশের রহস্যজনক লুকোচুরির কারণে বিষয়টি নিশ্চিত হতে মধ্যরাত হয়ে যায়৷

একাধিক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর থানার নিমতলা এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের ছোট ভাই ওয়াহিদুল আলমকে আটক করেছে বন্দর থানা পুলিশ। শনিবার দিবাগত রাত একটার আগেই তাকে আটক করা হলেও বিষয়টি নিয়ে লুকোচুরি করতে থাকে বন্দর থানার পুলিশ৷ বারবার যোগাযোগ করা হলেও থানার ওসি কোন জবাব দেননি। ডিউটি অফিসার নানান তাল বাহানা করে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে৷ জানা গেছে এ সময় আসামীকে ছাড়িয়ে নিয়ে নিতে উচ্চ পর্যায়ের তদবির চলছিল৷

তবে গণমাধ্যমের কাছে তথ্য ছিল চট্টগ্রাম বন্দর ডক শ্রমিকদলের সভাপতি ও স্থানীয় ওয়ার্ড বিএনপির হয়ে কাউন্সিলর মনোনয়ন প্রত্যাশি মোঃ হারুন’র ছেলে ও নগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলমের ভাই ওয়াহিদুল আলম চাঁদাবাজির অভিযোগে আটক হয়ে থানায় অবস্থান করছেন৷

অবশেষে মধ্যরাতে বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আমরা ভুক্তভোগীর চাঁদাবাজির অভিযোগে ওয়াদুল আলমকে আটক করেছি। আমাদের কাছে চাঁদাবাজ মানে চাঁদাবাজ। অভিযুক্তের রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মূখ্য নয়। সকালে ভুক্তভোগী মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

সূত্র বলছে, ভুক্তভোগী যাতে মামলা না দেয় সেই জন্যে একাধিক পক্ষ থেকে তাকে নানান চাপ প্রয়োগ করা হচ্ছে৷ এই ভয়ে এখন পর্যন্ত ভুক্তভোগী মুখ খুলতে সাহস করছেনা৷

এ বিষয়ে জানতে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত