back to top
রবিবার, মে ১৭, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৮ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৮ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শনিবার ১৬ মে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে ও জয়েন্ট জেনারেল সেক্রেটারী মোঃ জাহিদুল হাসানের সঞ্চালনায় হাসপাতাল ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেন আমি খুবই আনন্দিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের এই একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করে। তিনি আরও বলেন আমি খুব বেশি আনন্দিত এই মেডিকেল কলেজের লেখাপড়ার গুনগত মান নিয়ে। এই মেডিকেল কলেজ বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারী মেডিকেল কলেজ হিসেবে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে। এই মেডিকেল কলেজের রেটিংও খুব ভালো। আপনাদের এই রেটিং আরও এগিয়ে নিতে হবে।
তিনি বলেন এই প্রতিষ্ঠানে আমরা রাজনৈতিক হস্তক্ষেপ চাইনা। আমার কাছে অনেকেই এই মেডিকেল কলেজের ভর্তির জন্য তদবির করতে আসেন। আমি সবাইকে বলে দিয়েছি ভর্তির ব্যাপারে নিয়মের বাইরে কোন কিছু হবে না। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য ইউনিভার্সেল স্বাস্থ্য ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে।
আরও বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী ও কলেজ গভর্নিং বড়ির চেয়ারম্যান মোঃ রেজাউল করিম আজাদ, মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অধ্যক্ষ লায়ন ডঃ মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগীর, কার্যনির্বাহী কমিটির ডোনার সদস্য হারুন ইউসুফ, ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী, সদস্য তারিকুল ইসলাম তানভীর, মোঃ সাইফুল আলম, ডা. মোঃ বেলায়েত হোসেন ঢালী, ডা. মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ আবুল হাশেম, পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) মোহাম্মদ রফিকুল আলম, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (ফিন্যান্স) মোহাম্মদ মঞ্জুরুল আলম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং ইনষ্টিটিউট ও নার্সিং কলেজের সর্বস্তরের শিক্ষক শিক্ষিকা, ডাক্তার, নার্স,কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত