back to top
শুক্রবার, মে ২২, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রামে শিশু রামিসা হত্যাকারীর শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো:

রামিসা হত‍্যার বিচার দ্রুত বিচারের দাবীতে চট্টগ্রাম বাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে৷

আজ (২১ মে) বিকেল ৪ টায় জামালখান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের একজন উদ্যোক্তা ও শিক্ষিকা মনিরা দিলশাদ তানসীর আহবানে আয়োজিত মানববন্ধনটি আয়োজনে অন্যান্যের মধ্যে সহায়তা করেন মোঃ শেহ‌তাব আহম্মেদ, সাইফুর ইসলাম,রুহুল আমিন সালমান, সম্রাট, তুহিন, ইয়াসিন সুলতান প্রিন্স সহ আরো অনেকেই।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রেশমী খান, আফরোজা সুলতানা পূরনিমা, টিনা, এবি বেগম, মারুফা প্রমুখ।

মানববন্ধনে অংশ গ্রহণকারীদের একটাই দাবি, তা হলো রামিসাী খুনির দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি। এসময় বক্তারা বলেন, ধর্ষন এখন সামাজিক ব্যাধিতে রুপ নিতে যাচ্ছে৷ এই ব্যভিচার বন্ধে সবাইকে সচেতন ও সতর্ক হতে হবে৷ সেই সাথে দোষিদের দ্রুত শাস্তি কার্যকর করতে হবে৷

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত