back to top
মঙ্গলবার, মে ২৬, ২০২৬
Single Page Top Banner

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপের হামলা

চট্টগ্রাম ব্যুরো:

জঙ্গল সলিমপুরে আলীনগর এলাকায় গভীর রাতে র‍্যাবের ক্যাম্প লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় সন্ত্রাসীরা। পাশাপাশি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো।

রোববার (২৪ মে) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

তিনি বলেন, সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর সদস্যরা র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে।

আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা যাতে ঘটনাস্থলে পৌঁছাতে না পারে, সেজন্য ৪টি স্থানে রাস্তা ও কালভার্ট কেটে ফেলে তারা।
এরপরও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
র‍্যাব-৭ আভিযানিক দলের দাবি, অভিযানের সময় কয়েকজন সন্ত্রাসী পালিয়ে গেলেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
র‍্যাব কর্মকর্তা মো. কামাল হোসেন ভিডিও বার্তায় বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন যাতে ভেতরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যেই সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে রাস্তা বিচ্ছিন্ন করেছে। তবে সব বাধা অতিক্রম করেই বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন। রাস্তা কেটে ফেলায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হলেও নির্দিষ্ট স্থানে গাড়ি রেখে পায়ে হেঁটে অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত