চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও সোনিয়া নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সোনিয়া সম্পর্কে মোহাম্মদ রিপনের দ্বিতীয় স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, নিহতরা রোববার দুপুরে রয়েল পার্ক নামে ওই আবাসিক হোটেলে উঠেছিলেন। পরবর্তীতে আজকে (সোমবার) তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


