back to top
বুধবার, জুন ৩, ২০২৬
Single Page Top Banner

শহীদ জিয়ার আদর্শ ও কর্মময় জীবন থেকে নতুন প্রজন্মের শিক্ষা নেওয়া উচিত: সাইফুল ইসলাম সাইফ

চট্টগ্রাম ব্যুরো:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া, মিলাদ মাহফিল ও মেজবানের আয়োজন করেছেন নগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ।

সোমবার (১জুন) রাতে চট্টগ্রামের বার্মা কলোনিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও চসিকের ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম সাইফ বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর আদর্শ ও কর্মময় জীবন থেকে নতুন প্রজন্মের শিক্ষা নেওয়া উচিত। দেশের মানুষের জন্য কল্যাণকর কাজের মধ্য দিয়েই শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা মোঃ শাহীন বলেন, দেশ ও জনগণের কল্যাণে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে কাজ করতে হবে। তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির ৭ ও ৮ নম্বর ওয়ার্ড, ৪৩ নম্বর আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ডসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলাদলের নেতাকর্মীরা অংশ নেন।

খতমে কোরআন শেষে শহীদ জিয়াউর রহমান, প্রয়াত বেগম খালেদা জিয়া এবং প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত শেষে মেজবান অনুষ্ঠিত হয়।

 

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত