back to top
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
Single Page Top Banner

রাউজানে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাশেদ ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে রাউজানের উরকিরচর জনকল্যাণ ছাত্রসংঘের পশ্চিম পাশের একটি বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে উরকিরচর জনকল্যাণ ছাত্র সংঘের পশ্চিম পাশের একটি বাড়ির উঠানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় সমাজসেবক ও বীমাকর্মী আবুল কাশেম হিরু বলেন, ‘মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন।’ রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছি। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত