back to top
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Single Page Top Banner

সিএমপি’র কোতোয়ালীতে জায়েদ, সদরঘাটে শরীফ ও কর্ণফুলীতে ইখতিয়ার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) ৩টি থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।

গতকাল বুধবার (১৭ জুন) রাতে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পরিবর্তন আনা হয়।

সিএমপির এই আদেশ অনুযায়ী, কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিনকে লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে লাইনওয়ারের পুলিশ পরিদর্শক আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে কোতোয়ালী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। সদরঘাট থানার ওসি কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকীকে ডিবি বন্দরে বদলি করা হয়েছে। তাঁর স্থলে সিএমপির এস্টেট এন্ড বিল্ডিং শাখার পরিদর্শক মোহাম্মদ শরীফকে সদরঘাট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, মাত্র তিন দিন আগে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব পাওয়া কাজী মাসুদ ইবনে আনোয়ারকে ডিবি দক্ষিণে বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মো. ইখতিয়ার উদ্দিনকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত