চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মোহরা বালুরটাল এলাকায় ওয়াসার একটি প্রধান পানি সরবরাহ লাইনের লিকেজ প্রায় ৬ মাসের যাবৎ একাধিক লিকেজ দিয়ে অঝোরে ঝরছিল পানি। দীর্ঘদিন ধরে দিন-রাত ২৪ ঘন্টা এসব লিকেজ দিয়ে বিপুল পরিমান পানি অপচয় হতে থাকলেও চট্টগ্রাম ওয়াসা কোন প্রকার কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয়দের মাঝে সৃষ্টি হয় ক্ষোভ।
গত ১৫ জুন দৈনিক এখনই সময়ে “ওয়াসার পাইপলাইনে লিকেজে দীর্ঘদিন ধরেই ঝরছে পানি : স্থানীয়দের ক্ষোভ” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়৷ সেই প্রতিবেদন প্রকাশের পর অবশেষে গতকাল (২৭ জুন) শনিবার রাত ১০ টা থেকে টানা ২২ ঘন্টা কাজ করে ওয়াসার প্রধান সরবরাহ লাইনের লিকেজ গুলো বন্ধ করে কর্তৃপক্ষ৷ দীর্ঘ প্রায় ৬ মাস যাবৎ বিপুল পরিমান পানির অপচয় বন্ধ হওয়া স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা৷
একই সাথে বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশের জন্য এলাকাবাসী দৈনিক এখনই সময় ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান৷


