back to top
সোমবার, জুন ২৯, ২০২৬
Single Page Top Banner

খুলশী’তে সড়কে গ্যাসলাইনে লিকেজ থেকে আগুন

চট্টগ্রাম ব্যুরো:

নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে প্রবেশমুখে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (২৮ জুন) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান বলেন, ফয়’স লেকে প্রবেশমুখে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে আগুন লাগার খবর আসে দুপুর ১২টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে। পরে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়।

প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অভিযান শেষে দুপুর ২টা ১৫ মিনিটে দুটি ইউনিট নিজ নিজ স্টেশনে ফিরে যায়।

তিনি জানান, গ্যাস লাইনের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত