টানা বর্ষণে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর ৮ নং শুলকবহর ওয়ার্ডের খুলশী রেলওয়ে কলোনি এলাকায় দুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও শুলকবহর ওয়ার্ড কমিশনার প্রার্থী ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ এর উদ্যোগে প্রায় তিনশত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
বিতরণ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, “দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে আমাদের মানবিক কার্যক্রম চলমান থাকবে।”
পরে নেতৃবৃন্দ খুলশী রেলওয়ে কলোনি এলাকায় প্রায় তিনশত বন্যাদুর্গত মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেন। এ সময় স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগকালে এমন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য জাবেদ সাফায়েত সোবহান, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবির পলাশ সহ মহানগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।


