back to top
শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রামে এনসিপি নেতা আফতাব মজুমদার জয় ধর্ষণ মামলায় গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী এক তরুণীর দায়ের করা এজাহারের ভিত্তিতে অভিযুক্ত জয়ের বিরুদ্ধে গত ১৯ জুলাই মামলা রুজু করা হয়। অভিযোগে বলা হয়েছে, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর অভিযুক্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে গত ১৪ জুলাই রাতে চান্দগাঁও থানাধীন সুইট প্যালেস নামক হোটেলের ২০৮ নম্বর কক্ষে বিয়ের আশ্বাস ও প্রলোভন দিয়ে ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে ভিকটিম বিয়ে করতে অভিযুক্ত জয়কে বারংবার অনুরোধ জানালেও তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে যোগাযোগ বন্ধ করে দেন৷ একপর্য্যে ভুক্তভোগী মেয়েটি জানতে পারেন অভিযুক্ত পূর্ব থেকেই বিবাহিত।

এ ঘটনায় বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৩ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারা অনুযায়ী চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়। এই মামলার পর অভিযুক্ত জয়কে আটক করে পুলিশ।

একাধিক সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জয় এনসিপি মহানগর আহবায়ক কমিটির সদস্য৷

চান্দগাঁও থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সৌপর্দ করে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া তদন্তাধীন৷

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত