back to top
শনিবার, জুলাই ২৫, ২০২৬
Single Page Top Banner

৬টি কাভার্ডভ্যান আত্মসাতের অভিযোগে ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:

কাভার্ডভ্যান ভাড়া নিয়ে আত্মসাতের অভিযোগে জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিএন্ডএফ প্রতিষ্ঠান ফ্যাক্ট লজিস্টিকসের মালিকানাধীন ৬টি কাভার্ডভ্যান আত্মসাতের অভিযোগে শুক্রবার (২৪ জুলাই)  লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় আত্মসাৎ করা একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
সুত্রে জানা যায়, জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নিষিদ্ধ যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, ফ্যাক্ট লজিস্টিকসের মালিকানাধীন ৬টি কাভার্ডভ্যান আত্মসাতের ঘটনায় গত ১২ মে মামলা হয়।
মামলার তদন্তে জামাল উদ্দিন আহমেদ চৌধুরীর সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মসাৎ হওয়া ৬টি কাভার্ডভ্যানের মূল্য প্রায় দুই কোটি টাকা।

ব্যবসায়ী সাইফুল ইসলাম নিটল মোটরস থেকে কিস্তিতে গাড়িগুলো কিনেছিলেন। গাড়িগুলোর সব কিস্তি পরিশোধ করা হয়েছে এবং নিটল মোটরসের কোনো পাওনা নেই। কাভার্ডভ্যানগুলোর নিবন্ধন নম্বর হলো: CM-TA-11-5650, CM-TA-11-4733, CM-TA-11-5649, CM-TA-11-5647, CM-TA-11-5648 এবং CM-TA-11-4324।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) কাজী মনিরুল করিম বলেন, শুক্রবার সকালে অভিযান চালিয়ে জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং আত্মসাৎ করা একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। বাকি পাঁচটি কাভার্ডভ্যান উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত