back to top
বুধবার, জুলাই ২৯, ২০২৬
Single Page Top Banner

চার দশকের বন্ধুত্ব উদযাপনে ‘টিম গ্যারেজ’-এর স্মরণীয় মিলনমেলা ও নৈশভোজ

চট্টগ্রাম ব্যুরো:

চার দশকের অটুট বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে চট্টগ্রামের হালিশহরস্থ বে-লীফ চাইনিজ রেস্তোরাঁয় গত ২৪ জুলাই ২০২৬ শুক্রবার রাত ৮টায় ঢাকা ও চট্টগ্রামের বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘টিম গ্যারেজ’-এর উদ্যোগে এক আন্তরিক নৈশভোজ ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘টিম গ্যারেজ’ (বাড়ি নং-৫৬, রোড নং-২১, সিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদ, চট্টগ্রাম)-এর ব্যানারে আয়োজিত এ মিলনমেলায় প্রায় ৪০ বছরের বন্ধুত্বের নানা স্মৃতি, প্রাণখোলা আড্ডা, হাস্যরস ও স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে বন্ধুদের মধ্যে সৃষ্টি হয় আনন্দঘন ও আবেগময় পরিবেশ।

অনুষ্ঠানে ঢাকার বন্ধু মুকুট ও আমিনের উপস্থিতি মিলনমেলাকে আরও প্রাণবন্ত করে তোলে। এ ছাড়া বন্ধু লিপনের পক্ষ থেকে সবার জন্য তৈরি পোশাক বিতরণ এবং আয়োজক বন্ধু মিল্টনের সৌজন্যে ‘টিম গ্যারেজ’-এর সদস্যদের নাম ও লোগোসংবলিত স্মারক চায়ের কাপ উপহার দেওয়া হয়, যা উপস্থিত সবার কাছে বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হয়।

আয়োজক বন্ধু মিল্টনের আন্তরিকতা ও শিপনের সুশৃঙ্খল ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন উপস্থিত বন্ধুরা। তারা বলেন, এ ধরনের আয়োজন শুধু পুরোনো স্মৃতিকেই জীবন্ত করে না, বরং পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।

অনুষ্ঠান শেষে আজীবন বন্ধুত্ব অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা এবং ভবিষ্যতেও এমন মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখার আশা প্রকাশ করেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত